,

রানি মুখার্জীর ‘হিচকি‍‍`

news-image

বিনোদন ডেস্ক : আবারও বড় ফর্দায় ফিরছেন বলিউড নায়িকা রানি মুখার্জী। মেয়ে আদিরা হওয়ার আগে ২০১৪-তে শেষ বার ‘মর্দানি’তে বড়পর্দায় দেখা গিয়েছিল নায়িকাকে। তারপর দীর্ঘ বিরতি। এতদিন মেয়েকে সময় দেওয়াটাই ছিল তার প্রায়োরিটি। এবার মেয়ে বড় হয়েছে। তাই ফের ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার সময় হয়েছে রানির।

তিনি আগেই জানিয়েছিলেন, সিলভার স্ক্রিনে কামব্যাকের জন্য একটা জোরদার স্ক্রিপ্ট তার প্রয়োজন। সে চিত্রনাট্য পেয়ে গিয়েছেন তিনি। সূত্রের খবর, যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘হিচকি’ দিয়ে পোস্ট প্রেগন্যান্সি কাজ শুরু করছেন তিনি।

এই ছবিতে এক মেয়ের গল্প বলবেন পরিচালক। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন। রানি বলেছেন, ”আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে। আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা