,

সানিয়া ভারতীয়, পাকিস্তানে তার নিরাপত্তা সমস্যা হয় না

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষে স্ত্রী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার উদাহরণ টেনে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক বলেন, সানিয়া ভারতীয় হওয়া সত্ত্বেও পাকিস্তানে তার নিরাপত্তার কোনও সমস্যা হয় না। নিরাপত্তারক্ষী ছাড়াই সে যে কোনও জায়গায় যেতে পারে।

শোয়েব মালিক বলেন, আমি বিদেশি খেলোয়াড়দের বলেছি, দেশে থাকলে আমার নিরাপত্তারক্ষী দরকার হয় না। আমার স্ত্রী ভারতীয়। সে যখন পাকিস্তানে আসে, তখনও নিরাপত্তারক্ষী ছাড়াই ঘুরে বেড়ায়। তাই সবারই পাকিস্তানে খেলতে আসা উচিত।

আগামী ৫ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে হবে কি না, সে বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ মাসের ১৩ তারিখ লাহৌরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, তারা প্রাণের ঝুঁকি নিয়ে পাকিস্তানে খেলতে যাবেন না। এই পরিস্থিতিতে পিসিবিও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা