,

হারের জ্বালা ভুলতে পাহাড়ে কোহলিবাহিনী

news-image

পুনেতে প্রথম টেস্টে মাত্র আড়াই দিনেই শোচনীয় পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে অন্যরকম এক উপায় খুঁজে বের করলো কোহলিবাহিনী। হারের জ্বালা ভুলতে কোহলি-রাহানে-জাদেজারা বেরিয়ে পড়লেন পর্বতাভিযানে। ট্রেকিং করলেন ভারতের তামিনীঘাট পাহাড়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের স্বাদ পাওয়ার পর দু’দিন ক্রিকেটের বাইরেই সময় কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবার সকালে পর্বতাভিযানের উদ্দেশ্যে টিমবাসে করে পশ্চিমঘাট পর্বতমালায় ট্রেক করতে রওনা হন কোহলিরা। পুনে শহর থেকে ৮০ কিলোমিটার দূরত্বে তামিনী ঘাট।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল পিঠে ব্যাগপ্যাক নিয়ে পুরোদস্তর ট্রেকিংয়ের মেজাজে। যদিও ক্রিকেটপ্রেমীদের হাত থেকে বাঁচতে কিছুটা চুপচাপেই পুরো পরিকল্পনাটি করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি-রাহানে-জাদেজাদের ছবি পোস্ট করায় প্রকাশ্যে আসে তাদের এই পর্বতাভিযান।

পাথরের উপর বসে বিশ্রাম নেওয়ার সময় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন কোহলি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রত্যেকদিনই আশীর্বাদ ও নতুন সুযোগ। কৃতজ্ঞ থাকো ও এগিয়ে চলো’।

ভারতের জাতীয় পতাকা হাতে পোজ দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই ট্র্যাকে আজিঙ্কা রাহানে তার সহধর্মীনি রাধিকাকে নিয়েই চড়েছিলেন পাহাড়ে। পরে সূর্যাস্ত উপভোগ করার ছবি পোস্ট করেন। এছাড়া অশ্বিন আর অভিনব মুকুন্দকে দেখা গেছে একসঙ্গে। ছিলেন চেতাশ্বর পূজারা ও মুরালি বিজয়ও।

ধারাবাহিকতার বাইরে বেরিয়ে এই ট্রেকিংই অক্সিজেন জোগাবে ভারতীয় দলকে। আগামী চার মার্চ বেঙ্গালুরুরু এন চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে কোহলিবাহিনী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা