,

অপুর অপেক্ষায় তিনবার বদলেছে এক ছবির নাম!

news-image

বিনোদন প্রতিবেদক : ‘চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের অপেক্ষায় অনেকদিন ধরে আটকে আছে ‘লাভ ২০১৬’ ছবির শুটিং। ছবিটির শুটিং একেবারেই শেষের দিকে। শাকিব-অপু যদি মাত্র ৩টা দিন সময় দিতেন তাহলে ছবির শুটিং শেষ করা যেত।’

বলছিলেন এই ছবির নির্মাতা জি সরকার। তিনি বলেন, ‘তিনটি গানের দু’টি গানের শুটিং হয়ে গেছে। আর মাত্র একটি গানের শুটিং ও দু’টি সিকোয়েন্স বাকি আছে। অপেক্ষায় আছি কবে শাকিব-অপু শিডিউল কবে দেবেন।’

ছবির ৩ দিনের শিডিউলের সময় চেয়ে নির্মাতা জি সরকার সোমবার গাজীপুরের সখীপুরে শাকিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় শাকিব আশ্বাস দেন তিনি সময় দেবেন। কিন্তু শুধু শাকিব সময় দিলে হবে না, প্রয়োজন অপু বিশ্বাসকেও।

নির্মাতা জি সরকার বলেন, ‘অপু বিশ্বাস শুনেছি এখন দেশে আছেন। আমি অনেকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি।’

আরও বলেন, ‘আগামী ১৬ মার্চ থেকে শাকিব কলকাতায় তার নতুন ছবির শুটিংয়ে যাবেন। আমি চাচ্ছিলাম যদি এর আগে আমার ছবিটির জন্য শিডিউল দিতেন তবে ছবিটার শুটিং শেষ করে ফেলতে পারতাম।’

তবে শাকিব আশ্বস্ত করলেও আদৌ শুটিং করবেন কিনা এ নিয়ে সন্দিহান এই নির্মাতা। যদি শাকিব শিডিউল না দেন, তবে কী করবেন? জি সরকার বলেন, ‘কি আর করবো! যেভাবে আছে এভাবেই ছবির শুটিং শেষ করে মুক্তি দিতে হবে। তবে শাকিব-অপুর অপেক্ষায় আমি।’

শাকিব-অপু ছাড়াও ‘লাভ ২০১৬’ ছবিতে আরও অভিনয় করেছেন নিপুণ, সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ।

মেঘনা কথাচিত্রের প্রযোজনায় এই ছবির নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। তখন নাম ছিল ‘লাভ ২০১৪’; এরপর নাম পরিবর্তন করে রাখা হয় ‘লাভ ২০১৫’। সেই বছরেও দুজনকে একসঙ্গে পাননি পরিচালক। তাই ২০১৬ সালে এসে আবারও ছবির নাম রাখেন ‘ভালোবাসা ২০১৬’। চলতি বছরে মুক্তির আগে ছবিটির আবার নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা জি সরকার। এবার হবে ‘ভালোবাসা ২০১৭’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা