,

সামরিক ব্যয় বাড়াতে চাইছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২০১৮ সালের অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামরিক ব্যয় বাড়াতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া বাজেটে বৈদেশিক সহায়তা ও পরিবেশ খাতে বরাদ্দ কাটছাঁটেরও পরিকল্পনা করছেন তিনি। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফাঁস হওয়া খসড়া বাজেট পরিকল্পনায় ট্রাম্প সামরিক ব্যয় বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন, তা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। ক্ষমতাসীন রিপাবলিকান দল সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা খাতে সংস্কারের দাবি জানিয়ে এলেও এই দুই খাতে কোনো পরিবর্তন না আনার প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী মার্চ মাসের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট তার চূড়ান্ত বাজেট প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘আমরা স্বল্প সম্পদ দিয়ে অনেক বেশি কিছু করতে চাই এবং সরকারকে নির্ভরযোগ্য ও দায়বদ্ধ করতে চাই।’

ট্রাম্প অবশ্য তার নির্বাচনী প্রচারণার সময় সামরিক ব্যয় বৃদ্ধি ও কল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৈঠকে সে বিষয়গুলো পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তার বাজেটে সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে।

মঙ্গলবার কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় অবকাঠামো খাতে ব্যয়ের বিষয়েও আলোকপাত করবেন বলেও জানান ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা