,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যু কেন্দ্রটি দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে আর এটি দেশের বৃহওম একটি  বিদ্যু উৎপাদন কেন্দ্র । বুধবার  সকাল  ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নবনির্মত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ)’ উদ্বোধন করবেন।

নতুন এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়াবে দেড় হাজার মেগাওয়াট। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বিদেশি ঋণ সহায়তায় গত ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয় ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) নির্মাণ কাজ।
প্রায় ৩ হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসে নির্মিত হয়েছে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্টটি। এর মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব তহবিল রয়েছে ৪৪৪ কোটি টাকা। এ পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) প্রকৌশলী আজিত কুমার সরকার জানান, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে দাঁড়াবে।
এছাড়া আগামী জুন মাসের মধ্যেই নির্মাণাধীন আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উৎপাদনে আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা