,

ফিলিপাইনে জার্মানির নাগরিকের শিরশ্ছেদ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ইসলামি চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আবু সায়েফ এক জার্মান জিম্মির শিরশ্ছেদ করেছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে জারগান কান্টনার নামের ওই ব্যক্তিকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশ থেকে অপহরণ করা হয়েছিল।তার সঙ্গে সাবিন মার্জ নামে এক নারীকেও অপহরণ করা হয়েছিল। মার্জের মৃতদেহ অবশ্য পরে একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল। এর আগে ২০০৮ সালে সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন কান্টনার ও মার্জ। ৫২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়েছিল।

ফিলিপাইনের জঙ্গি গোষ্ঠী আবু সায়েফ কান্টনারের মুক্তিপণ হিসেবে ৬ লাখ মার্কিন ডলার দাবি করেছিল। রোববার ছিল এর শেষ দিন। মুক্তিপণ না মেলায় সোমবার তার শিরশ্ছেদ করা হয়। সাইট ইন্টিলিজেন্সে পোস্ট করা ভিডিওতে ছুরি দিয়ে কান্টনারের শিরশ্ছেদের ভিডিও পোস্ট করা হয়েছে।

ফিলিপাইন সরকারের মুখপাত্র জেসাস ডুরেজা কান্টনারের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘শেষ সময় পর্যন্ত সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন বিভাগ তার জীবন বাঁচাতে সব ধরণের চেষ্টা করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সবই ব্যর্থ হয়েছে।’

প্রসঙ্গত, ফিলিপাইনের দক্ষিণে সবচেয়ে সহিংস সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত আবু সায়েফ। প্রায় তারা মুক্তিপণের জন্য স্থানীয় ও বিদেশি নাগরিকদের অপহরণ করে। মুক্তিপণ না পেলে নির্ধারিত সময় পরে তারা বন্দীদের হত্যা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা