,

‘ভারতকে আইএসের নিশানা হতে দেবো না’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতকে কিছুতেই আইএস জঙ্গি গোষ্ঠীর নিশানা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলন থেকে সেই প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতকে কখনোই আইএস জঙ্গিদের নিশানা হতে দেবো না। এটিএস’এর প্রশংসা করে তিনি বলেন, এটিএস অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। আইএস যাতে কোনোভাবেই গুজরাটে জাল বিস্তার করতে না পারে, সে জন্য পুলিশকেও সতর্ক করা হয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যেই গুজরাটের ধর্মীয় স্থানগুলোতে সিরিয়াল বোমা বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল সম্পর্কে দুই ভাই ওয়াসিম রামোদিয়া ও নাদিম রামোদিয়া’র। কিন্তু তার আগেই তাদেরকে আটক করে গুজরাট পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা (এটিএস)।

এটিএস’এর ডিএসপি কে.কে.প্যাটেল জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই দুই যুবককে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ছিল এই দুই জনের। আটক যুবকদের কাছ থেকে দেশীয় বোমা, গান পাউডার, ব্যাটারি, মোবাইল, মাস্ক, কম্পিউটার ও বেশ কিছু জিহাদী মূলক নথিও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, রবিবার গুজরাট থেকে আইএস জঙ্গি সন্দেহে দুই যুবককে আটকের পরই এমন বার্তা দিলেন রাজনাথ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা