,

সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই মহিলা

news-image

অনলাইন ডেস্ক : কথায় আছে ‘নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা।’ কিন্তু ইনি অপরের নয়, নিজের আঙুল কেটে নিজের রূপ বাড়াতে চেয়েছেন। রূপের জন্য কত জনে কত কিছুই না করে। তা বলে কেউ নিজের আঙুল কেটে ফেলতে পারে! এই খবর না পড়লে বিশ্বাস করা যাবে না।

চিনে নিন এই রূপসীকে। টর্জ রেনল্ডস। ব্রিটেনের এসেক্স-এর ৩০ বছরের এই বাসিন্দা যে নিজের রূপ নিয়ে একটু বেশিই সচেতন, তা তো মুখ দেখেই বোঝা যায়। চোখ, মুখ, নাক, ঠোঁট, হাত শরীরের কোনও অংশেই ট্যাটু থেকে বাদ যায়নি। কিন্তু আচমকাই তাঁর এক অবাক সখ হয়। মনে হয়, বাঁ হাতের ছোট আঙুলটি যেন বেমানান। তাঁর রূপের সঙ্গে ঠিক মিলছে না।

তাই একদিন নিজেই নিজের ওই ছোট আঙুলটি কেটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা ভাবনা তাই কাজ। ধারালো ছুরির কোপে আঙুলটি কেটে ফেলেন। যন্ত্রণা হয়েছিল কি না জানাননি টর্জ রেনল্ডস। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে কাটা আঙল এবং আঙুল কাটা হাতটির ছবি তুলে পোস্ট করেন। তার সঙ্গে জানান, তিনি খুবই খুশি। একই সঙ্গে বলেন, এই আঙুল কাটার পিছনে আর কোনও কারণ নেই। দেখতে ভাল লাগবে ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরে তিনি নতুন ‘লুক’ পেয়েছেন বলেও দাবি করেছেন।

ফেসবুকের এই পোস্ট দেখে কিন্তু খুব বেশি খাতির জোটেনি টর্জ রেনল্ডসের। বরং সমালোচনাই হয়েছে বেশি। অনেকেই এই কাজটিকে খ্যাপামো বলে জানিয়েছেন। তার জবাবও দিয়েছেন টর্জ রেনল্ডস। বলেছেন, ‘এটা আমি আমার জন্যই করেছি। কাউকে আঘাত করার জন্য করিনি। ছবিগুলির সংরক্ষণ এবং বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই ফেসবুকে পোস্ট করেছি।’ সুত্র-এবেলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা