,

মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের দারা খাল এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ জন এসআই আহত হয়েছে। পুলিশ আহত অবস্থায় গ্রেপ্তার করেছে জুনু ডাকাত নামের উপকূলীয় এলাকার এক শীর্ষ ডাকাতকে। উদ্ধার করা হয়েছে তার বাহিনীর বিপুল অস্ত্র ও গুলি।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চালিয়াতলী ও মাতারবাড়ি সংযোগ সড়কের দাড়া খাল এলাকায় দীর্ঘদিন থেকে একটি শক্তিশালী ডাকাত সিন্ডিকেট ডাকাতি করে আসছিল। সোমবার সন্ধ্যার পর এলাকার এই ডাকাত চক্রটি সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ রকম খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশ ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালাতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

এক পর্যায়ে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ লেগে যায়। ডাকাতরা পিছু হটলে পুলিশ বেলাল উদ্দিন ওরফে ঝুনু ডাকাতকে গ্রেপ্তার করে। ঝুনু কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার জনৈক আব্দুল গণির ছেলে। সে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত বলে পুলিশ জানায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৯টি অস্ত্র, ৩০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ওসি জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩০ রাউন্ড ও সন্ত্রাসীরা ৩০-৩৫ রাউন্ড গুলি ছুড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মিনহাজ, এসআই জাহাঙ্গীর, এএসআই সঞ্জয় ও এসআই শাহ আলম। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আটককৃত ডাকাত ঝনুকে অস্ত্রসহ মাতারবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে। পুলিশের অপর একটি ইউনিট পলাতক ডাকাতদের পাকড়াও করতে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা