,

ট্রাক চাপা দিয়ে হত্যার দায়ে এক ট্রাক চালকের মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : সাভারে খোদেজা বেগম (৩৮) নামের এক নারীকে ট্রাক চাপা দিয়ে খুন করার মামলায় ট্রাক চালক মীর হোসেন মিরুর (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ওই ট্রাক চালকের সহকারী ইনতাজ আলী। গতকাল সোমবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদা​লতে উপস্থিত ছিলেন চালক মীর হোসেন। পরে তাঁকে কারাগারে পাঠানো ​হয়েছে। ওই আদালতের সরকারি কৌঁসুলি গোলাম দস্তগীর প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচার এলাকায় ট্রাক চাপায় নিহত হন খোদেজা বেগম। এ ঘটনায় তাঁর স্বামী নুরু গাজী বাদী হয়ে সাভার থানায় এই দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ট্রাক চালক মীর হোসেন ও চালকের সহকারী ইনতাজ আলীর বিরুদ্ধে ২০০৪ সালের ৯ ফেব্রুয়ারি সাভার থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ তালুকদার আদালতে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এই দুই আসামির বিরুদ্ধে ২০০৫ সালের ৪ এপ্রিল ​অভিযোগ গঠন করেন। পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল সোমবার আদালত এই রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি গোলাম দস্তগীর প্রথম আলোকে বলেন, মামলার বাদী নুরু গাজীর বাড়ি সাভারের ঝাউচর এলাকায়। ট্রাক চালক মীর হোসেনের বাড়িও ওই একই এলাকায়। ঘটনার দিন নুরুর বাড়ির সামনের পারিবারিক রাস্তা দিয়ে ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছিলেন ট্রাক চালক মীর হোসেন। সেদিন বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ট্রাকের সামনে এসে দাঁড়ান নুরু ও তাঁর স্ত্রী খোদেজা বেগম। এ সময় তাঁরা তাঁদের পারিবারিক রাস্তা ​দিয়ে মাটিভর্তি ট্রাক চলাচলে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাক চালক মীর হোসেন হত্যার উদ্দেশ্যেই তাঁদের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। মামলার বাদী নুরু সরে যেতে সক্ষম হলেও খোদেজা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের