,

পিএসএলের ফাইনাল পাকিস্তানে, ‘পাগলামি’ বললেন ইমরান

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার আগামী ৫ মার্চ লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেনে, কিসের ভিত্তিতে পাকিস্তানে পিএসএলের ফাইনাল আয়োজন করতে চাওয়া হচ্ছে? এটা তো কোনো আন্তর্জাতিক ম্যাচও নয়।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়েছে, বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে পিএসএলের ফাইনাল ম্যাচ আয়োজন ‘স্রেফ পাগলামি’। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ৫ মার্চ লাহোরে পাকিস্তান সুপার লীগের ফাইনাল আয়োজনের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন ইমরান খান। পাকিস্তানের সামা টিভিতে এক টক শোতে তিনি বলেন, ‘খোদা না করুক ওই সময় লাহোরে যদি কোনো বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরও ১০ বছর কোনো ক্রিকেট খেলা হবে না। পরিস্থিতি অনুসারে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।’

পাকিস্তানে সম্প্রতি বোমা হামলা প্রসঙ্গ টেনে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডার বলেন, পিএসএলের ফাইনাল পাকিস্তানে কেন আয়োজন করতে চাওয়া হচ্ছে? এমনকি এটা তো কোনো আন্তর্জাতিক ম্যাচও নয়।

রাজনৈতিক দল তেহরিক-ই-তালেবানের (পিটিআই) এই শীর্ষ নেতা আরও বলেন, ‘আমার মতে এটি একটি ভয়ংকর চিন্তা। এই ম্যাচ আয়োজন উপলক্ষে নিরাপত্তার জন্য হয়তো আমরা সেনাবাহিনী নামাব। সড়ক অবরোধ করে খেলা আয়োজন করব। এসব প্রক্রিয়া কোনো শুভবার্তা বয়ে আনবে না।’

এ বছরে দেশটিতে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় শতাধিক লো​কের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা