,

আখাউড়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ইধন খাঁ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দূর্গাপুর এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন , সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে দূর্গাপুর এলাকার মাজার গেইটের সামনে একটি মোটরাসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি কে উদ্ধার করলেও চালককে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা