,

সাত বছর পর অভিষেক-ঐশ্বরিয়া

news-image

 

বিনোদন ডেস্ক : ২০১০ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমা রাবণ। মনি রত্নম পরিচালিত সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে সাত বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন অভিষেক-ঐশ্বরিয়া।

এ জুটিকে নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি শিরোনামের সিনেমা নির্মাণ করবেন প্রযোজক গৌরাঙ্গ দোশি। তবে এর আগে সিনেমাটির কাজ শুরুর কথা ছিল। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাহলাদ কাক্কর। ২০১৬ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়।

এবার নতুন করে সিনেমাটির কাজ শুরু করতে চলেছেন নির্মাতা। সিনেমাটির জন্য একজন নতুন পরিচালকও ঠিক করেছেন প্রযোজক। শুধু তাই নয়, অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

বিষয়টি নিশ্চিত করে প্রযোজক গৌরাঙ্গ দোশি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আঁখে-টু সিনেমার কাজ শেষ হলেই আমি হ্যাপি অ্যানিভার্সারি সিনেমার কাজ শুরু করব। প্রকৃতপক্ষে এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা প্রাহলাদের পরিবর্তে অন্য একজন পরিচালককে নিয়েছি। কারণ তার কিছু বক্তব্য টিম ভালোভাবে নেয়নি।’

তিনি আরো বলেন, ‘বেশ কয়েকজন পরিচালক সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আমরা ভালো একজনকে চাইছি। সিনেমায় অভিষেক, ঐশ্বরিয়া ও অমিতাভকে দেখতে পাবেন দর্শক। এটি আমার অনেক উচ্চাকাঙ্ক্ষী একটি প্রজেক্ট, আর এ বছরই সিনেমাটির কাজ পুরনায় শুরু হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের