,

হত্যার দায়ে কুমিল্লায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে মোবাইল ফোন দোকানদার জাকির হোসেনকে (২৫) হত্যার দায়ে একই পরিবারের পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। সোমবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী। আসামিরা হচ্ছেন লাকসাম সদরের পশ্চিমগাঁও গ্রামের বাবুল সাহা (৫৫), বাবুল সাহা’র স্ত্রী গীতা রাণী সাহা এবং তিন ছেলে মিঠুন সাহা (২৩), টুটুল সাহা (২৬) ও শিমুল সাহা (১৯)।

কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের সূত্র ও মামলার বিবরণে জানা যায়, টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ২০১০ সনের ৬ নভেম্বর রাত ৮টার সময় বাদী ও তার ছোট ভাই মৃত জাকির হোসেন বাজার হতে বাড়ি যাওয়ার পথে পূর্ব-পরিকল্পিতভাবে দা, লাঠি, রামদা ও ডেগার দিয়ে জাকির হোসেনকে ছুরিকাঘাত করে আসামিরা। এলাকাবাসী জাকির হোসেনকে উদ্ধার করে প্রথমে লাকসাম হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে রক্তক্ষরণ হয়ে জাকির হোসেনের মৃত্যু হয়। এ ব্যাপারে পরদিন ৭ নভেম্বর কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের মো. কোরবান আলীর ছেলে মৃত জাকির হোসেনের বড় ভাই এরশাদ মিয়া খোকন বাদী হয়ে আট জনের নামে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল বাশার তদন্ত করে আট আসামির মধ্যে তিন জনকে মামলার অভিযোগ পত্র থেকে বাদ দেন। অপর পাঁচ জনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। ১১ জন স্বাক্ষীর মধ্যে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এ রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাড. আবু তাহের সন্তোষ প্রকাশ করে বলেন, ঘটনার ৬ বছর ২ মাস ২১দিন পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মাসুদ সালাউদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে