,

যাত্রাবাড়ীতে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় একটি জুতা কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে মৃধাবাড়ির সামাদবাড়ি এলাকায় ক্লাসিক শু কোম্পানির একতলা টিনশেড ওই কারখানায় আগুন লাগে।
তিনি বলেন, “আমাদের ২২টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।”
কারখানার মার্কেটিং ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি কারখানা থেকে বের হয়েছিলাম। তখনই পেছনে হঠাৎ শব্দ হয় এবং আগুন দেখতে পাই। ভেতরে রাসায়নিক ছিল। পরে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।”
মোয়াজ্জেম জানান, আগুন যখন লাগে, তখন ভেতরে শ’ খানেক কর্মী কাজ করছিলেন। তবে আগুন লাগার পর তাদের সবাই বেরিয়ে আসতে পেরেছেন বলে তার ধারণা।
মৃধাবাড়ির ওই এলাকার আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে দূর থেকেও। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা