বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ‘অস্কার’ পেলেন যারা

news-image

বিনোদন ডেস্ক : ৮৯তম অস্কার মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলেও সারা বিশ্বের সিনেমা প্রেমিদের চোখ এখন টেলিভিশনের পর্দায়। কারণ সরাসরি প্রচারিত হয়েছে অস্কার পুরস্কার প্রদান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন উপস্থাপক জিমি কিমেল।

দেখে নিন শেষ পর্যন্ত কার হাতে উঠল বিশ্বসেরা সম্মাননা-

সেরা চলচ্চিত্র- মুনলাইট

সেরা অভিনেতা- কেসেই অ্যাফলেক (ম্যানচেস্টার বাই দ্য সি)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (লা লা ল্যান্ড)

সেরা চলচ্চিত্র পরিচালক- ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড)

সেরা বিদেশি চলচ্চিত্র- দ্য সেলসম্যান (ইরান)

সেরা সহ অভিনেতা- মাহেরশালা আলি (মুনলাইট)

সেরা সহ অভিনেত্রী- ভিয়োলা ডেভিস (ফেনসেস)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- জুটোপিয়া

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- পিপার

সেরা শর্ট ফিল্ম- সিং

সেরা তথ্যচিত্র (শর্ট)- দ্য হোয়াইট হেলমেটস

সেরা প্রোডাকশন ডিজাইন- লা লা ল্যান্ড

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট- দ্য জঙ্গল বুক

সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)- জাস্টিন হারউইটজ্ (লা লা ল্যান্ড)

সেরা মিউজিক(অরিজিনাল সং)- সিটি অফ স্টারস- লা লা ল্যান্ড

সেরা অ্যাডপটেড স্ক্রিন প্লে- মুনলাইট।

সেরা অরিজিনাল স্ক্রিন প্লে- ম্যানচেস্টার বাই দ্য সি

সেরা এডিটিং- হ্যাকশ রিজ

সেরা সিনেমাটোগ্রাফি: লাইনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড)

সেরা পোশাক ডিজাইন- কোলিন অ্যাটউড (ফ্যান্টাস্টিক বিস্টস্ আন্ড হোয়্যার টু ফাইন্ড দেম)

সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং- সুইসাইড স্কোয়াড

সেরা তথ্যচিত্র- ওজে: মেড ইন অ্যামেরিকা

সেরা সাউন্ড এডিটিং- অ্যারাইভাল

সেরা সাউন্ড মিক্সিং- হ্যাকশ রিজ

অস্কারের ৮৯ তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় গত ২৪ জানুয়ারি। অস্কারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ধারণকৃত ভিডিওর মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ভিডিওটির চিত্রায়ণ হয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন ও টোকিওতে।

এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। হলিউডের জমকালো আসরের রেড কার্পেটে এবার নিয়ে দ্বিতীয়বার পা রাখলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইম/ ইউএসএ টুডে

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু