,

৭২ ঘণ্টার মধ্যে ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধে নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : আসছে ৭২ ঘণ্টার মধ্যে ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিলেন হাইকার্ট। সোমবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই ২৮ কোম্পানির অ্যান্টিবায়োটিক, অ্যান্টিক্যানসার ও হরমোন-জাতীয় ওষুধ উৎপাদন ও বিক্রি ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোরশেদ। ওই আবেদনের শুনানি শেষে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেন আদালত।

ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী কোম্পনিগুলো শনাক্তকরনে গঠিত বিশেষজ্ঞ কমিটির দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দিলেন।

স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক ও ওষুধ অধিপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে ২৮ কোম্পানির ওষুধ উৎপাধন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে হাইকোর্ট ২০টি কোম্পানির সকল ধরণের ওষুধ ও ১৪টি কোম্পানির সব ধরণের অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ ঘোষণা করে রায় দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা