,

বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : এইতো মাত্র কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্ণ করলেন। এর মধ্যে প্রাপ্তির খাতাটাও অনেক ভারী। তবে একটা আক্ষেপ ছিল তামিম ইকবালের। সেটা নিয়ে এর আগে কথাও বলেছেন তামিম ইকবাল খান।
বারবার এত কাছে গিয়েও জেতা হচ্ছিল না যেটি, এবার দ্বিগুণ ভারে বর্ধিত হয়ে তা-ই পৌঁছে গেল তামিমের কাছে। ২০১৬ সালের রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বড় দুটি ট্রফি জিতেছেন তামিম। বিচারকদের পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন তামিম।

অনেক ধারনা, অনেক কল্পনা পাল্টে দিয়ে এবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার তামিম ইকবাল। এখন একদিকে তামিমকে অভিনন্দন ও অন্যদিকে নিজেকে নিয়ে আক্ষেপ করছেন অন্যরা।

এখানে পাঠক ও গুণী বিচারকদের রায় মিলে গেছে একই বিন্দুতে। তামিমের মতো গতবার পাঠক ও বিচারকের রায়ে বর্ষসেরা হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। টানা দুবার পাঠক ও বিচারকের রায় মিলে গেল। বর্তমানে পিএসএলে খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা তামিম ভিডিও-বার্তায় বলেছেন, ‘এই পুরস্কারটিকে আমি অনেক গুরুত্ব দিই।

সত্যি বলি, আগে বেশ কয়েকবার আমার প্রত্যাশা ছিল পুরস্কারটা আমি পাব। কিন্তু শেষ পর্যন্ত রানারআপ হতে হয়েছিল। এবার পেয়ে তাই খুব খুশি। সামনে বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে। আশা করব এ বছরও ভালো ক্রিকেট খেলতে পারব। ‘

বিচারকেরা অবশ্য এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তামিমের পাশাপাশি ২০১৬ সালের বর্ষসেরা হিসেবে পুরস্কৃত করেছেন মাহফুজা খাতুন শিলাকেও। গত বছর এসএ গেমসের সাঁতারে দুটি সোনা জিতেছেন শিলা। এসএ গেমসে নারী হিসেবে সোনা জেতার তালিকাটা খুব বেশি বড় নয়।

তার ওপর প্রথম নারী সাঁতারু হিসেবে এই অর্জন শিলার। সেই অর্জন ঋদ্ধ হয়েছে একসঙ্গে দুটি সোনা জিতে। তামিমের সঙ্গে তারকাখ্যাতির দূরত্বটা অযুত ক্রোশের হলেও এখানে শিলা নিজ অর্জনে বসে গেলেন পাশাপাশি।

প্রতি বছর মোট ছয়টি বিভাগে দেওয়া হয় সাতটি পুরস্কার। বর্ষসেরা রানারআপ হন দুজন। এবার রানারআপ হয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার ও শুটার শাকিল আহমেদ। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন ফুটবলার কৃষ্ণা রানি সরকার। বর্ষসেরা উদীয়মান মেহেদী হাসান মিরাজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা