,

গ্রেফতার আতঙ্কে জাকির নায়েক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইসলামি বক্তা, লেখক এবং গবেষক জাকির নায়েক গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন। অর্থ পাচারের মামলায় জাকির নায়েকের বিরুদ্ধে সমন জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তদন্তের স্বার্থে সংস্থাটি জাকির নায়েককে প্রশ্ন করতে পারে। তবে গ্রেফতার হওয়ার আতঙ্কে আইন প্রয়োগকারী বা তদন্ত সংস্থার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছেন না জাকির নায়েক।

এক বিবৃতিতে জাকির নায়েক জানিয়েছেন, তদন্ত সংস্থা যা কিছু জানতে চায় তা লিখিত আকারে তাকে প্রেরণ করুক। তিনি এগুলোর জবাব দেবেন।

ইডির তরফ থেকে আদালতকে জানানো হয়েছে, জাকির নায়েক তদন্তে অংশ নিচ্ছেন না। এমনকি তিনি পুরো ঘটনার মোর ঘোরানোর চেষ্টা করছেন।

জাকির নায়েক এবং তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে অর্থ পাচার বিরোধী আইনে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে ইডি।

গত মাসে জারি করা সমনে জাকির নায়েককে তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার জন্য বলা হয়। কর্মকর্তারা জাকির নায়েকের বিবৃতি রেকর্ড করতে চেয়েছিলেন।

গত মাসে জাকির নায়েক এবং তার সংস্থা আইআরএফের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে ইডি। গত মাসের দায়ের করা সমনের জবাব দিয়ে চলতি সপ্তাহে জাকির নায়েক জানান, স্কাইপ বা এধরনের যে কোনো ইলেক্ট্রিক মিডিয়ার মাধ্যমে বিবৃতি দিতে রাজি আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা