,

ঘর সামলানো শিখে গেছেন আলিয়া!

news-image

আলিয়া ভাটকে দেখলে মনে হতেই পারে যে কৈশোর এখনো যেন পেরোয়নি তাঁর, তবে অভিনয়ে কিন্তু বড়দের থেকে কোনো অংশে কম নন তিনি। মহেশ ভাটের কন্যা আলিয়া এখন রীতিমতো ঘর সামলাতে শিখে গেছেন! বোঝা যাচ্ছে, তিনি এখন আর ছোট্ট শিশুটি নেই। বিশেষ করে, এই ২৩ বছরের নায়িকা যখন আলাদা নতুন বাসায় থাকা শুরু করেছেন। খবর ডিএনএ ইন্ডিয়ার।

ক্যারিয়ার শুরু করেছেন করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে। এখন এই অভিনেত্রী খুব ভালো করেই জানেন, অভিনয় দিয়ে কীভাবে দর্শকের মন জয় করতে হয়। সেইসঙ্গে শিখে গেছেন, কীভাবে একা একা ঘর সামলাতে হয়। তিনি শুধু রান্নাঘরই না, ঘরের ছোট ছোট কাজও বেশ দক্ষতার সঙ্গে করতে শিখেছেন। তবে এই কাজগুলো আলিয়া বেশ আনন্দ নিয়েই করে থাকেন।

এ বিষয়ে আলিয়ার কাছের এক সূত্র ডিএনএ ইন্ডিয়াকে জানায়, প্রাথমিকভাবে আলিয়ার জন্য বিষয়টি অনেক কঠিন ছিল। কারণ, তাঁর মায়ের বাসায় তাঁকে কোনো কিছুই করতে হতো না। কিন্তু নিজের অ্যাপার্টমেন্টে ছোট ছোট বিষয়ও তাঁকে সামলাতে হয়। এই যেমন কোনো কিছু ছিদ্র বা নষ্ট হলে তিনি ঠিক করে ফেলেন, ওয়াই-ফাই ঠিক করা এবং ঘরের জন্য পণ্য কিনে আনার কাজটিও তিনি করে থাকেন। আলিয়া ও তাঁর বোন শাহীন নিজেরাই সবকিছু করেন। কিন্তু এ দুই বোন এখনো তাঁদের মা-বাবার নাগালেই রয়েছেন। যখন তাঁরা সময় পান, তখন দুপুরের খাবার কিংবা রাতের খাবার মা-বাবার সঙ্গেই করে থাকেন।

বর্তমানে আলিয়া ভাট তাঁর আসন্ন ছবি শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া। ছবিটি আগামী ১০ মার্চ মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা