,

পিএসএলে গেইল তাণ্ডব

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে খেলার তেমন ইচ্ছা নেই তার। তাই সারা দুনিয়া ঘুরে ঘুরে ফ্র্যঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলে বেড়ান ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। তিনি শুধু একাই নন, দেশটির আরও অনেক ক্রিকেটার এভাবে খেলে বেড়ান দেশ-দেশান্তরে। চলতি পাকিস্তান সুপরা লিগে (পিএসএল) স্বরুপে দেখা যাচ্ছিল না গেইলকে। অবশেষে দেখা দিলেন তিনি ভয়ঙ্কর রুপেই। ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং তছনছ করে ১৭ বলে ৪৪ রানের ঝড় বইয়ে দিলেন করাচি কিংসের হয়ে খেলা গেইল।

রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে ১৫ ওভারের ম্যাচে পরিণত হয়। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান করে ইসলামাবাদ। ডোয়াইন স্মিথ করেন সর্বাধিক ৩৬ বলে ৪৯ রান। জবাবে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করেন গেইল। এদিন ওয়ান ডাউন থেকে প্রমোশন নিয়ে ইনিংস ওপেন করতে নামেন গেইল। বাবর আজমের ৬ ওভারে ৬৪ রানের ওপেনিং জুটি উপহার দেন তিনি।

২৭ বলে ২৭ রান করেন আজম। আর ১৭ বলে ৪৪ রান করতে গেইল ২টি চার এবং দ্বিগুণেরও বেশি ৫টি ছক্কা হাঁকান গেইল। তার এই ব্যাটিংই জয়ের পথে নিয়ে যায় তার দলকে। ১ বল আগেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কারচি। ইসলামাবাদের হয়ে ১৩ রানে ৩ উইকেট নেন সাহদাব খান। সাঈদ আজমল নেন ১ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা