,

গাজা থেকে ইসরাইলে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে এ হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলের উন্মুক্ত স্থানে আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি।’

বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলার পর নিরাপত্তা বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং তদন্তের জন্য রকেটের গোলার ভাঙ্গা টুকরোগুলো উদ্ধার করা হয়।

ফেব্রুয়ারি মাসের গোঁড়ার দিকে গাজায় ইসরাইলী বাহিনীর ট্যাঙ্ক ও বিমান হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক আহত হয়। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে চালানো রকেট হামলার জবাব দিতেই তারা এ হামলা চালায়।

১৬ ফেব্রুয়ারি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান গাজার হামাস শাসকদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, তিনি ভবিষ্যতে তাদের ‘উস্কানিমূলক’ হামলার কঠোর জবাব দেবেন।-এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা