,

১৩টি নতুন ব্যাংক চালুর পরিকল্পনা করছে সরকার

news-image

সরকারি কর্মকর্তাদের জন্য আরও ১৩টি নতুন ব্যাংক চালুর পরিকল্পনা করছে সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকে এখন পর্যন্ত ৭০ থেকে ৮০টি নতুন ব্যাংকের আবেদন জমা পড়ে আছে। এই পরিস্থিতিতে ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা ব্যাংকের সংখ্যা না বাড়িয়ে শাখা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১২ সালে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতে নতুন করে নয়টি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেয়। গত বছর বর্ডার গার্ড বাংলাদেশের মালিকানায় সীমান্ত ব্যাংক কার্যক্রম শুরু করে। সব মিলিয়ে দেশে এখন মোট ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম চালু রয়েছে। বেশির ভাগ ব্যাংক আটকে আছে খেলাপি ঋণের জালে। এছাড়াও ব্যাংকগুলোতে অনিয়ম ও জালিয়াতির ঘটনাও ঘটছে। বিশ্লেষকরা বলছেন, এসব ব্যাংক ব্যাংকিং খাতে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে নি।
এ অবস্থায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ব্যাংকের লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করছে। অন্যদিকে সেনা ও বিজিবির মতো ব্যাংক চেয়েছে নৌ এবং বিমান বাহিনী।
বিআইবিএম- এর পরিচালক আহসান হাবিব বলেন, ‘দেখা যায় প্রতিযোগিতা বাড়ার ফলে অনেক সময় অনৈতিক প্রতিযোগিতা হয়। অনেক ব্যাংকার, সিনিয়র এক্সিকিউটিভরাও বিষয়টি স্বীকার করে’।
মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন জানান বলেন, ‘এখন দেশে যে ব্যাংক রয়েছে এগুলাই যথেষ্ট। আরও ব্যাংকের প্রয়োজন মনে করি না। তবে বিশেষ খাত ভিত্তিক ব্যাংক দেওয়া যেতে পারে’।
ধুকতে থাকা ব্যাংকগুলোকে একীভূতকরণের পরামর্শ দিচ্ছেন অনেক বিশ্লেষক। সূত্র: ইনডিপেন্ডেট টিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা