,

এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করতে উদ্যোগ নিচ্ছে পিএসসি

news-image

এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করতে নম্বর কমানোর উদ্যোগ নিচ্ছে সরকারি কর্ম কমিশন। এছাড়া পরীক্ষা পদ্ধতির মানোন্নয়ন ও সিলেবাস আধুনিক করার পরিকল্পনাও নিয়েছে তারা। আগামীতে বাংলার পাশাপাশি ইংরেজিতেও তৈরি হবে প্রশ্নপত্র।
সরকারের ২৭টি ক্যাডার সার্ভিসে নিয়োগ হয় বিসিএস পরীক্ষার মেধা তালিকা থেকে। ২শ’ নম্বরের প্রিলিমিনারি, ৯শ’ নম্বরের লিখিত ও ২শ’ নম্বরের মৌখিক পরীক্ষার ফলের আলোকে প্রার্থী চূড়ান্ত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পদ্ধতি শেষ হতে সময় লাগে দেড় থেকে দুই বছর।
এ অবস্থায় এক বছরে প্রক্রিয়া শেষ করতে পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনছে পিএসসি। কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। এরই মধ্যে কিছু পরিকল্পনাও দিয়েছেন তারা। এতে লিখিত পরীক্ষা ৯শ’ থেকে কমিয়ে ৫শ’ এবং মৌখিক পরীক্ষা হবে ১শ’ নম্বরে। এসব সুপারিশ চুড়ান্ত আকারে শিগগিরই পাঠনো হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এসব পরিবর্তন ধীরে-সুস্থে বাস্তবায়নের কথা জানিয়ে পিএসসি বলছে, জটিলতা কমাতে পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগ নেয়া হচ্ছে ডিজিটালভাবে।
বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে সরকারি চাকরিতে নিয়োগ জটিলতা অনেক কমে যাবে বলে মনে করছেন শিক্ষাবিদেরাও।
পাশাপাশি বিসিএস পরীক্ষার খাতা শিক্ষকদের বাসায় নিয়ে দেখা বন্ধে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকারি কর্ম কমিশন।
সূত্র: ইনিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা