,

পানি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পোপের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে পানি সংকটের বিষয়ে সতর্ক করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, বিশ্বে যে হারে পানি সংকট ও এ নিয়ে সহিংসতা বাড়ছে তাতে তা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে।

পোপ বলেছেন, মানুষ ও ভবিষ্যৎ মানবতা টিকিয়ে রাখার স্বার্থে পানিতে সবার অধিকার সংরক্ষণ করা খুবই জরুরি। নিরাপদ পানি পানের অধিকার সব মানুষের থাকা উচিত।

ভ্যাটিক্যানের পন্টিফিক্যাল একাডেমি অব সায়েন্স আয়োজিত পানি বিষয়ক সংলাপে শুক্রবার পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।

পোপ বলেন, পানির এই অব্যবস্থাপনা ও বন্টন বৈষম্যে আমার নিজেরই ভয় হয় যে, এতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এ বিষয়ে উদাসীন থেকে আমরা কী তৃতীয় বিশ্বযুদ্ধকেই ত্বরান্বিত করছি না?

চলতি মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, ভূগর্ভস্থ পানির উৎস দ্রুত শেষ হয়ে আসছে। পাশাপাশি সংস্থাটি পানির স্বল্পতাকে সারা বিশ্বের জন্য অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা