বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ‘জাদুমন্ত্র’ পড়ছেন ডাকিনীরা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ডোনাল্ড ট্রাম্পের উৎখাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডাকিনীরা বেশ আশাবাদী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত থেকে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য ডাকিনীবিদ্যার অনুসারীরা জাদুমন্ত্র পড়া শুরু করেছেন। এসংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে প্রায় সাড়ে দশ হাজার মানুষ যোগ দিয়েছে এবং #magicresistence ব্যবহার করে তারা অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। খ্রিস্টান রক্ষণশীলরা এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এবং ‘ডাইনিরা আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছে” বলে অভিযোগ করছে। খবর বিবিসির।
নিজেকে “জাদুর বুদ্ধিজীবী” হিসেবে দাবি করেন এমন একজন লেখক, মাইকেল হিউস অনলাইনে এসংক্রান্ত একটি মন্ত্র পোস্ট করেছেন এবং বলেছেন যে বিভিন্ন ডাকিনীবিদ্যার ফোরামে তিনি এধরনের অনেক মন্ত্র দেখেছেন। ঐ মন্ত্র পড়ার জন্য একটি কমলা রঙ্গের মোমবাতি, ট্রাম্পের একটি ছবি এবং ডাকিনীবিদ্যায় ব্যবহার হয় এমন একটি ট্যারট কার্ড ব্যবহারের কথা বলেছেন তিনি। জাদুবিদ্যার অনুসারীদের বলা হয়েছে, ঐ মোমবাতির ওপর একটি পিনের সাহায্যে ট্রাম্পের নাম লিখতে, একটি মন্ত্র পড়তে এবং এরপর ট্রাম্পের ছবিটি পুড়িয়ে ফেলতে। ট্রাম্প ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত প্রতি ম্রিয়মাণ অর্ধচন্দ্রের রাতে জাদুমন্ত্র চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ডাকিনীরা। আগামী ২৬শে মার্চ আবার এই মন্ত্র পড়া হবে বলে তারা জানিয়েছে। এদিকে জাদুমন্ত্রের প্রভাব থেকে মি. ট্রাম্পকে রক্ষা করার উদ্দেশ্যে ২৪শে ফেব্রুয়ারিকে ‘প্রার্থনার দিন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন, ক্রিশ্চিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ