,

পরিবহন ধর্মঘটে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

news-image

 

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় হঠাৎ ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের মুক্তির দাবিতে আজ রোববার সকাল থেকে ১০ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। একই দাবিতে কয়েক দিন ধরে চুয়াডাঙ্গা জেলায় ধর্মঘট চলে আসছিল।

এতে গন্তব্যে যেতে না পেরে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে ভারত থেকে আসা শত শত যাত্রী।

সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টসহ শহরে বহু যাত্রীকে ভিড় করতে দেখা যায়। কিন্তু কোনো যানবাহন ছেড়ে না যাওয়ায় তারা বিপাকে পড়েন। বেড়ে গেছে মাইক্রোবাসের ভাড়া। দ্বিগুণ ভাড়া দিয়েও মিলছে না যাত্রীবাহী বাহন। অনেকে ইজিবাইক ও করিমন-নসিমনযোগে যশোর পর্যন্ত যাচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। বেনাপোল চেকপোস্ট বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে।

বেনাপোল পরিবহন কাউন্টারের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, তারা পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো বাস ছাড়বেন না। ভারত থেকে ফিরে আসা যাত্রীরা কেউ বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ তাদের কাউন্টারে অপেক্ষা করছেন বলে জানান তিনি।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সির মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, ধর্মঘটের কারণে বন্দর থেকে আমদানি পণ্য খালাস হচ্ছে না। শ্রমিকরা ট্রাক না চালানোয় এবং শ্রমিক ইউনিয়নের বাধার মুখে তারা কোনো ট্রাকে পণ্য লোড করতে পারছেন না।

ভারত থেকে চিকিৎসা শেষে পরিবার নিয়ে ফিরে আসা ব্যক্তিরা জানান, বেনাপোলে এসে তারা আটকা পড়েছেন। পরিবহন কাউন্টারে ভোগান্তিতে সময় কাটাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা