,

বাজারে আসছে শচীন টেন্ডুলকার স্মার্টফোন!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাজারে আসছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামে স্মার্টফোন! এ​ই ফোন বাজারে আনছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্মার্টরন। এমনি খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। চলতি বছরের এপ্রিল মাসে নতুন এই স্মার্টফোনের দেখা মিলতে পারে। এটাই হবে মোবাইল ফোনের জগতে শচীন টেন্ডুলকারকে নিয়ে প্রথম স্মার্টফোন ব্র্যান্ড।

সম্প্রতি স্মার্টরনের জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন শচীন। রিমো এসআরটি প্রকল্পের আওতায় এই স্মার্টফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এক বছরের মধ্যে স্মার্টরনের এটি তৃতীয় পণ্য হবে। এর আগে টি ডট ফোন ও টি ডট বুক নামের দুটি পণ্য এনেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, শ্যুটিংয়ের সময় শচীন টেন্ডুলকারের হাতে থাকা ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও শচীন টেন্ডুলকারের স্বাক্ষর দেখা গেছে। তবে নতুন স্মার্টফোনটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা