,

নতুন ছবিতে রেসি

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র যাকে একবার তার মায়ার বাঁধনে জড়িয়ে নেয়, তিনি আর এই মাধ্যম ছেড়ে দূরে সরে থাকতে পারেন না। চিত্রনায়িকা রেসি বিয়ে ও সংসারের কারণে মাঝে অনেকদিন নতুন কোনো ছবিতে অভিনয় করেননি। তবে এরইমধ্যে দুটি ছবির কাজ শেষ করেছেন তিনি। একটির শিরোনাম ‘শূন্য’, অন্যটি সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’। নায়িকা জানিয়েছেন, এবার নতুন লুকে ফিরবেন তিনি।

রেসি বলেন, ‘দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলাম। এরপর ২০১৫ সালে আবার সিনেমার কাজ শুরু করি। কিন্তু মা হওয়ার কারণে ফের দেড় বছর বিশ্রামে কাটিয়েছি। তবে এবার নিজেকে একেবারে বদলিয়ে ফিরব। দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবে। বিদ্যা বালান যে ধরনের সিনেমায় কাজ করেন, সেরকম কিছু কাজ আমি করতে চাই।’ নায়িকা আরও বলেন, ‘মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে নতুন সিনেমার কাজ শুরু করব। এ সিনেমায় চমক থাকবে। আপাতত এতটুকুই বলছি।’ রেসি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে- ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ ও ‘আমার স্বপ্ন আমার অহংকার’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে