,

পাকিস্তানে লোকাল বাসের মতো দাঁড়িয়ে ৭ যাত্রীর বিমান ভ্রমণ!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে এই প্রথম আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাচি থেকে সৌদি আরবের মদিনায় পৌঁছে গেলেন পাকিস্তানের ৭ বিমান যাত্রী! এই অবাক করা ঘটনা ঘটতে দেওয়ার পুরো ‘কৃতিত্ব’টাই পাকিস্তানের সরকারি বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ)-এর। পাকিস্তান দেখিয়ে দিল, এয়ারবাসেও দাঁড়িয়ে থাকা যায়, আকাশে! দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ-পথেই পাকিস্তানের করাচি থেকে চলে যাওয়া যায় সৌদি আরবের মদিনায়!

২০ ফেব্রুয়ারি এই বিরল ‘কৃতিত্বে’র ভাগিদার হয়েছে পিআইএ-র একটি বোয়িং-৭৭৭ এয়ারবাস। ‘পিকে-৭৪৩’ নামের ওই বিমানটির করাচি থেকে মদিনা যাওয়ার কথা ছিল ৪০৯ জন যাত্রী নিয়ে। কিন্তু সেই ‘বিরল উড়ান’টি মদিনা পৌঁছয় ৪১৬ জন যাত্রী নিয়ে। যাঁদের ৭ জন বিমানের দু’পাশের সিটের দুই সারির (রো) মধ্যে থাকা সরু, লম্বা জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়েই করাচি থেকে পৌঁছে যান মদিনায়।

পাক সংবাদপত্র ‘দ্য ডন’ জানাচ্ছে, যে ৭ যাত্রী আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দিন করাচি থেকে পৌঁছে গিয়েছিলেন মদিনায়, করাচি বিমানবন্দের তাঁদের প্রত্যেকের হাতেই ধরানো হয়েছিল হাতে লেখা বোর্ডিং পাস। যাত্রীদের যে তালিকা থাকে কম্পিউটারে, সেই তালিকাতেও ওই ৭ দাঁড়ানো যাত্রীর নামধাম ছিল না। দেশটির ওই বিমানের পাইলট ক্যাপ্টেন আনোয়ার আদিল বলেছেন, ‘‘সবে আকাশে উঠেছি, এমন সময় আমি জানতে পারি, বিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ৭ যাত্রী। বিমান আকাশে ওড়ার আগে দরজা বন্ধ করার পর ওই ৭ যাত্রীর কথা কোন কেবিন ক্রু-ই আমাকে জানাননি। কিন্তু জানার পর তড়িঘড়ি বিমান নামিয়ে আনিনি। কারণ, সেটা করলে অনর্থক বিমানের জ্বালানি পোড়ানো হত। তাতে এয়ারলাইন্সের প্রচুর আর্থিক ক্ষতি হত। ‘ তবে এ বারের ‘রেকর্ড’ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অতীতের সব ‘রেকর্ড’কেই ছাপিয়ে গেল! সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা