,

বদরুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন খাদিজা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বদরুল আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন খাদিজা আক্তার নার্গিস। রবিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে খাদিজার সাক্ষ্য ও জেরার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

এ আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, আগামী ১ মার্চ যুক্তিতর্কের জন্য দিন রাখা হয়েছে। এরপর রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আসেছেন খাজিদা। এসময় তার সঙ্গে বাবা মাসুক মিয়াসহ অন্যরা ছিলেন।

প্রায় আড়াই মাসেরও বেশি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন কেন্দ্র (সিআরপিতে) চিকিৎসা শেষে সুস্থ হয়ে শুক্রবার বাড়ি ফিরেছেন খাদিজা আক্তার নার্গিস।

উল্লেখ্য,সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়।

সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাকে সিআরপিতে ভর্তি করা হয়। এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলেন খাদিজা।

খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। বদরুল এই মামলার একমাত্র আসামি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা