,

ফিরছেন রানী মুখার্জি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ২০১৪ সালে সর্বশেষ ‘মারদানি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। ওই বছরই নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানী। ২০১৫ সালের ডিসেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে আদিরা নামের কন্যা সন্তান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক খবরে বলা হয়েছে, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন রানী। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ভারতের জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অবশেষে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন গুণী অভিনেত্রী রানী মুখার্জি। এতে প্রতিবন্ধী এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রথমে এ সিনেমায় ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন এই নির্মাতা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি তারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এরপর আদিত্যর সঙ্গে সাক্ষাৎ করেন সিদ্ধার্থ মালহোত্রা। আদিত্য তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন। তবে তিনি শর্ত দিয়েছেন, সিনেমাটি নারী কেন্দ্রিক হতে হবে। আর এই চরিত্রটি রূপায়ন করবেন রানী মুখার্জি।

সিনেমাটির নাম ‘হিচকি’। রানী যে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেই মেয়েটি বিরল রোগে আক্রান্ত। যাকে নিয়ন্ত্রণ করা কঠিন। সে কথা বলার সময় চিৎকার এবং লাফালাফি করে। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

মেঘে ঢাকা তারা ডেস্ক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা