,

কিম জং-নাম হত্যাকান্ড : মালয়েশিয়ায় বিমানবন্দর টার্মিনালকে নিরাপদ ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বিমানবন্দরের যে টার্মিনালে উত্তর কোরীয় নেতার সৎ ভাই খুন হয়েছেন, সেটিকে ‘ঝুঁকিপূর্ণ উপাদান’ থেকে মুক্ত ঘোষণা করেছে দেশটির পুলিশ। কিম জং-নামকে বিষাক্ত উপাদানে এই বিমানবন্দরে হত্যা করা হয়।

নিরাপত্তা দলের সদস্যরা সুরক্ষা পোশাক পরে এলাকাটি পরীক্ষা করে সেখানে ক্ষতিকর কিছু নেই বলে নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ময়নাতদন্তে জানা গেছে নামের শরীরে উচ্চ মাত্রার বিষাক্ত পদার্থ ভিএক্স প্রয়োগ করা হয়। বিষের প্রতিক্রিয়ায় ‘অত্যন্ত গুরুতর পক্ষাঘাতে’ আক্রান্ত হন তিনি।

ইন্দোনেশিয়ার এক নারীকে এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। তিনি জানিয়েছেন, মাত্র ৪শ’ মালয়েশীয় রিঙ্গিতের বিনিময়ে মজা করে বিষাক্ত ওই পদার্থ তিনি নামের মুখে মাখেন।

নিজেকে নির্দোষ দাবি করে সিতি আইশাহ্ (২৫) নামের এই নারী ইন্দোনেশীয় দূতাবাস কর্মকর্তাদের জানান, তাকে জানানো হয় এটি একটি রিয়েলিটি শো’র কৌতুক। রিয়েলিটি শো মনে করে তিনি নামের মুখে ‘বেবি অয়েল’ মেখেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা