,

যে কারণে অজয়কে বিয়ে করেছিলেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : শুক্রবার ছিল কাজল ও অজয় দেবগানের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে আঠারো বছর পার করে দিলেন দু’জনে। নিজের বিবাহ বার্ষিকীতে অজয়ের সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেছিলেন কাজল। তার জবাবে স্বাভাবিকভাবেই ভক্তদের প্রচুর শুভেচ্ছা পেয়েছেন দু’জনে। পাল্টা তাঁদেরকে ধন্যবাদও জানিয়েছেন কাজল।
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল কাজল এবং অজয়ের। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই কেরিয়ারের তুঙ্গে থাকার সময়ে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? বছরখানেক আগে একটি সাক্ষাৎকারে তার উত্তরও দিয়েছিলেন অভিনেত্রী।

কাজল জানিয়েছিলেন, সিনেমার ব্যস্ততার থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আসলে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছিলেন। কাজল বলেন, ‘সেই সময় আমার কাছে প্রতিবছর চার থেকে পাঁচটি ছবির অফার থাকত। ইন্ডাস্ট্রিতে প্রায় নয় বছর কাটিয়েও ফেলেছিলাম আমি। অর্থ, যশ, সাফল্য- জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু নিজের জন্য না ছিল সময়, না শান্তি। ফলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হল আমাকে’।
অভিনেত্রীর দাবি, সেই সময়েই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। একই সঙ্গে ঠিক করেছিলেন, বছরে একটির বেশি ছবিতে অভিনয় করবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা