,

দলে ফিরলেন গাপটিল

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১ মার্চ চতুর্থ ওয়ানডেতে খেলতে নামার আগে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে সিরিজ পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ২৭১ রানের জবাবে ১১২ রানে অল আউট হবার পরে ১৫৯ রানের পরাজয়ে স্বাগতিকদো বাধ্য করেছে দল পরিবর্তন নিয়ে নতুন কাে চিন্তা করার। সে কারনেই হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রথমেই দলে ফিরেছেন মার্টিন গাপটিল। স্বাগতিকরা তাদো তারকা এই ব্যাটসম্যানকে দলে ফিরিয়ে নিতে যেন মুখিয়ে ছিল।
নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন, গত কয়েকদিনে সে পুরোদমে অনুশীলন করেছে, নেটে ব্যাটিং করেছে। গাপটিল যে পজিশনে ব্যাটিং কাে সেটা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমরা জানি সে বিশ্বমানের খেলোয়াড় এবং ইনজুরি কাটিয়ে সে ভালভাবেই দলে ফিরবে বলে আমরা আশাবাদী।

আরেকটি পজিশনে কিউইরা বেশ চিন্তায় পড়েছে যা নিয়ে কাজ করার সময় এসেছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টম ল্যাথামের শেষ ছয়টি ইনিংসে শুণ্য রানে সাজঘরে ফেরা দারুন চিন্তিত করে তুলেছে দলীয় ব্যবস্থাপনাকে। বাজে ফর্মো কারনে হয়তবা সিরিজের বাকি ম্যাচগুলোতে উইকেটের পিছনে গ্লাভস হাতে লুক রঞ্চিকে দেখা যেতে পারে। হেসন বলেছেন, সিরিজের শুরুতেই আমরা উভয় উইকেটরক্ষককে সুযোগ দেবার বিষয়টি আলোচনা করেছিলাম। টম প্রথম তিনটি ম্যাচ খেলেছে। সে কারনেই বাকি ম্যাচগুলোতে লুককে পরখ করতে চাচ্ছি। মার্টিনকে পেয়ে আমরা দারুন উচ্ছসিত। কিছুটা কাজ যে সে সহজ করে দিবে এতে কোন সন্দেহ নেই।

টেস্ট ও ওয়ানডের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হেসন বলেছেন, আমি মনে করি কোনকিছুই অন্য কিছুর থেকে বেশী গুরুত্বপূর্ণ নয়। এই ওয়ানডে সিরিজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকটি ম্যাচে টম কিছুটা ফর্মহীনতায় ভুগছে। ভারতে সে দারুন একটি সিরিজ খেলেছে।

এটা নিশ্চিত যে শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে ল্যাথামের মূল একাদশে সুযোগ পাওয়াটা কঠিন। গাপটিলের স্থানে দলভূক্ত হওয়া ডিন ব্রাউনলি নিজের জায়গা ধরে রেখেছেন। এদিকে সাত বছর পরে দলে ফিরেছেন জিতান প্যাটেল।

কেন উইলিয়ামসন দলকে নেতৃত্ব দেয়ায় একজন বিশেষজ্ঞ অফ-স্পিনারের দলে ফেরাটা কঠিন। বিশেষ করে ঘরের মাঠের কন্ডিশনে উইলিয়মাসন নিজেকে প্রমান করেছেন। যদিও ষষ্ঠ বোলার হিসেবে তিনি বোলিং করে থাকেন। হ্যামিল্টনের কন্ডিশন আবার তার সাথে বেশ মানিয়ে যায়।

নিজেদেও হোম রেকর্ড বজায় রাখতে হলে শেষ দুটি ওয়ানডেতে জিততে হবে নিউজিল্যান্ডকে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজেন শেষ আটটি আসরে নিজেদের মাটিতে পরাজিত হয়নি কিউরা। সর্বশেষ ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে এই প্রোটিয়াদের কাছেই ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।

নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, ডিন ব্রাউনলি, রস টেইলর, লোকি ফার্গুসন, কোলিন ডি গ্র্যান্ডহোম, লুক রোঞ্চি (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, টম ল্যাথাম, জেমস নিশাম, জিতান প্যাটেল, মিশেল সান্টনার, ইশ সোদি, টিম সাউদি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১