,

এক মাছের দাম ৪ লাখ ৩০ হাজার টাকা

news-image

অনলাইন ডেস্ক : একটা মাছের দাম কত হতে পারে? ৩০ কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে চার লাখ ৩০ হাজার টাকা। মাছটি বিক্রি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিঘায়।

কী মাছ্? তেলিয়া ভোলা নামে পরিচিত। দিঘায় স্থানীয়দের কাছে এই মাছটি ‘খচ্চর মাছ’ নামেই পরিচিত।
এই মাছটির দাম সাধারণ মাছের থেকে অনেকটাই বেশি। কারণ এই মাছের পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খোল। এই মাছের চাহিদা শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও বিপুল।

শুক্রবার বিকেলে তেলিয়া ভোলাটিকে দিঘার আড়তে নিয়ে আসা হয়। খবর ছড়িয়ে পড়তেই মাছের আড়তে ক্রেতাদের ভিড় জমে যায়। ১০ হাজার টাকা প্রতি কেজি হিসেবে মাছটি নিলাম ওঠে।

স্থানীয় সূত্রের খবর, এলাকারই এক মৎস্যজীবী শেখ জাকির হোসেনের জালে মাছটি ধরা পড়েছিল। এর পরেই সেটি বিক্রির জন্য তিনি দিঘার মাছের আড়তে নিয়ে আসেন। গোটা মাছটির দাম উঠেছে সাড়ে তিন লক্ষ রুপি।

২২ ফেব্রুয়ারি, বুধবার দিঘার মাছ-আড়তে এই ধরনের একটি শংকর প্রজাতির তেলিয়া ভোলা ৩ লাখ ৬০ হাজার রুপিতে (চার লাখ ৩০ হাজার বাংলাদেশী টাকায়) বিক্রি হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা