,

এবার বাংলাদেশি মেয়ে পাওলি?

news-image

বিনোদন ডেস্ক : ছবির নাম ‘মাটি’। প্রেক্ষাপট- দেশভাগ। যেখানে থাকছে বাংলাদেশের একটি মেয়ের গল্প। আর এ চরিত্রে দেখা যেতে পারে টলিউডের পাওলি দামকে। এমনই ছবির পরিকল্পনা ‘হেমলক’ খ্যাত চিত্রনাট্যকার লিনা গাঙ্গুলি ও পরিচালক শৈবাল বেনার্জির।

এতে দুটি চরিত্র চূড়ান্ত হয়েছে। তারা হলেন হলিউডের ‘লাইফ অব পাই’খ্যাত বলিউড অভিনেতা আদিল হুসাইন ও টলিউডের অপরাজিতা। আর মূল চরিত্র মেঘনা চরিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছে পাওলি দামের। বিষয়টি নিয়ে পাওলির সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বলে জানান পরিচালক।

ছবির গল্প সম্পর্কে জানা যায়, মেঘনা কলকাতায় বসবাসকারী। যার দাদা ও বাবা দেশভাগের পর ১৯৫৫ সালে বাংলাদেশ থেকে কলকাতা চলে যান। চলে যাওয়ার সময় বাংলাদেশে তাদের পরিবারের অনেকেই থেকে যান। অতঃপর তার দাদা প্রতিজ্ঞা করেন দেশে ফিরে যাওয়ার। কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি আর ফিরতে পারেন না।

এদিকে পাওলির চরিত্র সম্পর্কে পরিচালক বলেন, ‘গল্পটা আরও বেগবান হয়, যখন শান্তিনিকেতনের ছাত্রী মেঘলার সঙ্গে জিনিয়ার পরিচয় ঘটে। জিনিয়া বাংলাদেশের একটি গ্রামের মেয়ে। জিনিয়া তখন তার বিয়েতে মেঘলাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ দেয়।’

ছবিতে সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। আগামী ৯ মার্চ থেকে এর শুটিং হবে। দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও কলকাতায়।

প্রসঙ্গত, পাওলি দাম সম্প্রতি বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন শাকিব খান। তারও আগে অভিনয় করেন যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’-এ।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা