,

যা খেলে ফুসফুস সুস্থ থাকবে

news-image

অনলাইন ডেস্ক : ধূমপায়ীদের ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) নামের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

সিওপিডি হচ্ছে শ্বাসযন্ত্রের এমন একটি অবস্থা, যা বাতাস প্রবাহের পথ সরু করে ফেলে। এর মধ্যে রয়েছে ব্রংকাইটিস ও এমফিসেমার মতো সমস্যা।

সম্প্রতি গবেষকেরা এ ঝুঁকি এড়ানোর উপায় নিয়ে একটি গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, দৈনিক খাবারের ৫ ভাগ ফল ও সবুজ পাতাযুক্ত সবজি খেলে এ ধরনের ঝুঁকি কমে। এ জন্য অ্যাপল ও নাশপাতির মতো ফল খাওয়া যেতে পারে। পোল্যান্ডের গবেষকেরা ওই গবেষণা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, সিওপিডি সমস্যার জন্য প্রাথমিক ঝুঁকি ধূমপান। বিশ্বজুড়ে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ এই সিওপিডি।

পোল্যান্ডের ওয়ারশ ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সেসের গবেষক জোয়ানা কালুজা বলেছেন, সিওপিডি তৈরিতে অক্সিডেটিভ টিস্যুর ওপর চাপ ও প্রদাহ যুক্ত থাকে। ধূমপান এ প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে। ফল ও সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওই প্রভাবকে কাটাতে পারে বলে গবেষকেরা মনে করছেন।

গবেষকেরা বলেন, যাঁরা দৈনিক খাবারের পাঁচ ভাগ ফল ও সবজি খান, তাঁরা যথাক্রমে ৪০ ও ৩৪ শতাংশ সিওপিডি তৈরির কম ঝুঁকিতে থাকেন। এর সঙ্গে প্রতিবার ফল ও সবজি খাওয়া বাড়ানোর সঙ্গে পুরোনো ধূমপায়ীদের ৪ শতাংশ ও বর্তমান ধূমপায়ীদের ৮ শতাংশ ঝুঁকি কমে।

অন্যদিকে, যেসব পুরোনো ও বর্তমান ধূমপায়ী দৈনিক ২ ভাগের কম ফল ও সবজি খান তাঁদের ক্ষেত্রে ৬ শতাংশ ও সাড়ে ১৩ শতাংশ ঝুঁকি বাড়ে।

কালুজা বলেন, আপেল, নাশপাতি ও সবুজ শাকসবজি ও মরিচে সিওপিডির ঝুঁকি কমানো বিষয়টি থাকলেও বেরি ফল, কলা, লেবু, মাটির নিচের সবজি, টমেটো, পেঁয়াজ, রসুন, মটরের সঙ্গে এর যোগসূত্র পাওয়া যায়নি।

‘থোরাক্স’ সাময়িকীর অনলাইন সংস্করণে গবেষণাসংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণার জন্য ১৯১৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত জন্ম নেওয়া ৪৫ থেকে ৭৯ বছর বয়সী ৪৪ হাজার সুইডেনের নাগরিককে নিয়ে এ গবেষণা চালানো হয়।
তথ্যসূত্র: মেডিকেলনিউজ ডেইলি, জিনিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে