,

তৈমুরের নাম পালটাবেন সাইফ-কারিনা!

news-image

বিনোদন ডেস্ক : ছেলে জন্মানোর পর পরই তাঁর নাম রেখেছিলেন তৈমুর। আর সেই নাম জানার পর পরই সোশ্যাল সাইটগুলোতে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। একজন অত্যাচারি শাসকের নামে কীভাবে ছেলের নাম রাখলেন সাইফ-কারিনা, তা নিয়ে প্রশ্নও তোলা হয়। বিষয়টি নিয়ে প্রথমে মুখ খোলেননি সাইফ । কিন্তু, এবার জানালেন ছেলের নাম পরিবর্তন করতে পারেন তিনি।

সাইফ বলেন, কারিনা এবং তিনি কখনওই চান না যে শুধু মাত্র নামের জন্য তাঁদের ছেলেকে সমস্যায় পড়তে হোক। স্কুলে গিয়েও যাতে কোনওরকম সমস্যার মধ্যে না পড়তে হয় ছেলেকে, তার জন্য ওই সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নবাব। তবে, ছেলের কি নাম রাখবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি শর্মিলা পুত্র ।

তবে নাম নিয়ে যেভাবে ছোট্ট তৈমুরকে হেনস্থা করা হয়েছে, তাতে বেশ কটাক্ষ করেছেন সাইফ। বেশ কিছুটা হাসির ছলেই বলেন, তৈমুর লং-এর ছেলের নাম ছিল শাহরুখ। সেক্ষেত্রে তো কোনও অসুবিধা হয়নি। অর্থাত, নাম না করেই শাহরুখ খানের প্রসঙ্গ তুলে সমালোচনাকারীদের জবাব দিলেন সাইফ আলি খান। এমনই মনে করছে বিভিন্ন মহল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা