বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হলেন পেরেজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রেসিডেন্ট পদে টম পেরেজ নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা নগরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রথম মুসলিম কংগ্রেসম্যান কিথ এলিসনের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতার পর দ্বিতীয় পর্বের ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ।

পেরেজ পেয়েছেন ২৩৫ ভোট। এলিসন পেয়েছেন ২০০ ভোট।

গত প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর বিপর্যস্ত ডেমোক্রেটিক পার্টিকে পুনর্গঠন এবং রিপাবলিকান পার্টির বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করার দায়িত্ব এবার পেরেজের।

দলের জাতীয় কমিটির উদ্দেশে পেরেজ বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসের সংকটে ভুগছি, প্রাসঙ্গিকতার সংকটে ভুগছি।’

ডেমোক্রেটিক পার্টির তৃণমূলকে শক্তিশালী করার অঙ্গীকার করেন পেরেজ। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

দলীয় নেতৃত্বে আসার ক্ষেত্রে পেরেজ প্রাতিষ্ঠানিক ডেমোক্রেটিক পার্টির সমর্থন পান। হিলারি ক্লিনটন ঘরানার নেতাদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সমর্থন জানান পেরেজকে। প্রকাশ্যে সমর্থন না জানালেও পেরেজের নেতৃত্বের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু