,

‘আমি কী পরব, জ্ঞান না-দিয়ে আমার উপরই ছেড়ে দে!’

news-image

বিনোদন ডেস্ক :ইনস্টাগ্রামে একটি খোলামেলা পোশাক পরা ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী দিশা পাটানি। অনেকেই তাকে কোন পোশাক পরা উচিত, কোনটা উচিত নয় তা নিয়ে পরামর্শ দেন। বিষয়টা মোটেও ভালোভাবে নেননি দিশা। জবাব দিয়েছেন কড়া ভাষায়। এমনকি ওইসব পরামর্শদাতাকে ভণ্ড বলতেও ছাড়েননি এ অভিনেত্রী। তাদেরকে ‘তুই’ সম্বোধন করে দিশা লেখেন, ‘আমি কী পরব, জ্ঞান না-দিয়ে সেটা আমার উপরই ছেড়ে দে!’

সাম্প্রতিক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালো গাউন পরেছিলেন দিশা। পোশাকটি ছিল বেশ খোলামেলা। সাহসী সেই পোশাক পরা একটি ছবি তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। অনেকে বাহবা দিলেও কেউ কেউ এমন পোশাক পরা মোটেও উচিত হয়নি বলে নীতিবাক্য শোনান দিশাকে। এতেই ক্ষুব্ধ হয়ে যান অভিনেত্রী।

সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সত্যিই এটা শেয়ার করার প্রয়োজন অনুভব করলাম! আমার ফ্যান ক্লাব, বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে শক্তি জোগানোর জন্য…এই শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই যেন থাকে…#spreadlove। ‘

পোস্টটিতে দিশা লিখেছেন, ‘সম্প্রতি ধর্ষণ ও শ্লীলতাহানি সম্পর্কে প্রচুর খবর পড়ছি। আমাদের দেশের মানুষজন যেখানে দেবতার পূজা করেন, সেখানে তারা মানুষ ও পশুর সীমানাটা কেন বুঝতে পারেন না, সেটা ভেবে লজ্জা হয়। একজন মহিলার শরীরের কতটা অংশ ঢাকা রয়েছে, সেটা দেখে তাকে বিচার করাটা খুব সহজ। তবে আপনারা যখন তাদের কোন কোন অংশ ঢেকে রাখা উচিত এই নিয়ে মন্তব্য করেন, তখন সেই নীচু মনোবৃত্তিটা মেনে নেওয়া কঠিন….এই ভণ্ডামি বন্ধ করুন…আর একটু উদার হোন। ‘

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে