,

কোহলির লজ্জাজনক আউট (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক :ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বলা হয় মাস্টার ব্যাটসম্যান। ক্রিকেটের সব ফরম্যাটে যাকে ‘ওস্তাদ’ মনে করা হয়, সেই ‘ওস্তাদ’ই স্পিন খেলতে পারলেন না।

মজার বিষয় হলো তিনি ও’কেফের স্পিন বুঝতেই পারেননি। দ্বিতীয় ইনিংসে ও’কেফের বলে মাত্র ১৩ রান করে আউট হয়েছেন আগের ইনিংসে শূন্য করা অধিনায়ক কোহলি।

ইনিংসের ১৬তম ওভারে বল করছিলেন ও’কেফে। প্রথম বলে দুই রান নেন কোহলি। কিন্তু পরের বলেই সরাসরি বোল্ড হন ভারতের অধিনায়ক। অফ স্টাম্পের বাইরে বল রেখেছিলেন ও’কেফে। কোহলি হয় তো ভেবেছিলেন বল ঘুরবে না।

এজন্য বল ছেড়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক। আর হিতে বিপরীত হলো। বল এতো বাঁক নেয় যে কোহলির স্টাম্পে গিয়ে আঘাত হানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন কোহলি।

অধিনায়কের এমন আউটকে লজ্জাজনক বলে প্রতিবেদন করেছে ভারতের ট্যাবলয়েড এবেলা। তাদের শিরোনামটি ছিল এমন- ‘এতদিন সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকাচ্ছিলেন কোহলি। আজ যেভাবে আউট হলেন, তা লজ্জার’।

প্রতিবেদনে বলা হয়, থেমে গেল বিরাট কোহলির অশ্বমেধের ঘোড়া। পুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই পা হড়কে গেল ভারতের। ১০৭ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল কোহলি ব্রিগেডের। দু’ইনিংসে ও’কেফের ঘূর্ণি মাটিতে নামাল ভারতকে।

সিরিজের প্রথম টেস্ট ভারতকে হারতে হলো ৩৩৩ রানে। ভারতের মাথা থেকে খসে পড়ল টানা ১৯টি টেস্টে অপরাজিত থাকার মুকুটও।

https://youtu.be/7kgHBInAjPk

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা