,

কুমিল্লা সিটিতে বিএনপির প্রার্থী সাক্কু

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাতকার শেষে খালেদা জিয়া সাক্কুকে প্রার্থী হিসেবে মনোনীত করেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান।

জানা গেছে, সদ্য বিদায়ী মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুসহ প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাতকার নেয়া হয়। সাক্ষাত শেষে সাক্কুকের মনোনয়ন দেয়ার কথা জানিয় খালেদা জিয়া কুমিল্লা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিএনপির নেতা–কর্মীসহ সবাইকে সাক্কুকে জয়ী করতে একযোগে কাজ করার নির্দেশ দেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আমিন উর রশীদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দায়িত্ব গ্রহণের পর কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৩০ মার্চ এই সিটি করপোরেশনে ভোটগ্রহতণ করা হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হবে কুমিল্লা সিটিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে