,

হাজার ফুট থেকে ঝুঁকিপূর্ণ ফটোশ্যুট, বিপাকে রুশ মডেল

news-image

অনলাইন ডেস্ক : আলোচনায় থাকতে কার না মন চায়। তাই বলে জীবনের ঝুঁকি নিয়েও। হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে দুবাইয়ে। ইনস্টাগ্রামে সবাইকে তাক লাগিয়ে দেওয়া একটি ছবি পোস্ট করার জন্য সেই কাজটি করেছেন এক রুশ মডেল। নাম ভিকি ওডিন্টকোভা। দুবাইয়ের ১ হাজার ৪ ফুট উঁচু কায়ান টাওয়ার থেকে এক হাতে ঝুলে থেকে ফটোশ্যুট করেছিলেন তিনি। ২৩ বছর ভিকি ওই বহুতল থেকে ঝুলে পড়েন। কেবল তার এক হাত শুধু ওপর থেকে ধরেছিলেন তার এক সহকারী।

বিপজ্জনক এই ফটোশ্যুটের ভিডিও ইনস্টাগ্রামে লাখো মানুষ দেখেছেন ঠিকই। কিন্তু কায়ান টাওয়ারের নির্মাতারা ওডিন্টকোভার এই স্টান্টবাজিতে মোটেই মোহিত নন। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, কোন সম্মতি ছাড়া বা নিরাপত্তার আদৌ কোন ব্যবস্থা না নিয়ে ওই ফটোশ্যুট করা হয়েছে। তাই ভিকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তারা।

মডেল ভিকি অবশ্য বলেছেন, এমন ফটোশ্যুট আবার করার ইচ্ছে নেই তার। তবে তার বক্তব্য, এমন বিপজ্জনক কাজের জন্য তার ও তার টিমের তিরস্কার নয়, ক্ষতিপূরণ প্রাপ্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা