,

মেধাবী শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মাদকাসক্ত হয়

news-image

নিউজ ডেস্ক : ছেলে বা মেয়ে পড়াশোনায় একটু পিছিয়ে। তার মানে এই নয় যে সে উচ্ছন্নে গেল৷ মন্দ ছেলে কিংবা মেয়ের এই সেকেলে কথা সত্যিই পুরনো হয়ে গেছে৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী৷ বদলেছে মানুষ। বদলে গেছে বড় হয়ে ওঠা৷ আর বড় হয়ে ওঠার সময়ে সিগারেট, মদ ও মাদকে সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ছে মেধাবী শিক্ষার্থীরাই। এমনটাই দাবি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষকদের।

ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের উপর বেশ কয়েক মাস ধরে সমীক্ষা করেছেন গবেষকরা৷
তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তাঁরা৷ ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ব্যবহারের উপর নজর রেখেছিলেন গবেষকরা৷ তাঁদের খাবার অভ্যাস থেকে নেশার অভ্যাস সব জানার জন্য তৈরি হয়েছিল প্রশ্নপত্র৷ তাতেই উঠে এসেছে আসল সত্যটা৷ দেখা গেছে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকা কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মধ্যেই নেশার প্রতি আসক্তি বেশি৷

এর কারণ কী হতে পারে? বিজ্ঞানীদের মতে, বুদ্ধি থাকলেই মানুষের মধ্যে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করার প্রবণতা বেড়ে যায়৷ আর উঠতি বয়সে নতুন কিছু করার ঝোঁক সবচেয়ে বেশি থাকে৷ সেই কারণেই এক্সিপেরিমেন্টের ঠেলায় নেশার কবলে পড়ে যায় তরুণ প্রজন্ম। ‌সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা