,

শাকিবের এক নায়িকা চূড়ান্ত, শুটিং শুরু মার্চে

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের ছবিতে শাকিব খানের অভিনয় করার কথা পাকাপাকি হয়েছে। নাম ঠিক না হওয়া ছবিটিতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউডের দুই নায়িকা। তাঁদের একজন সায়ন্তিকা; আরেকজন কে, তা ঠিক হয়নি এখনো। তবে আগামী ১৬ মার্চ শুটিং শুরু হচ্ছে, এটা ঠিক হয়ে গেছে। এসব তথ্য দিলেন ছবির পরিচালক রাজীব বিশ্বাস।

কলকাতা থেকে মুঠোফোনে ‘পাগলু’খ্যাত এই পরিচালক বলেন, ‘সায়ন্তিকার নাম মোটামুটি চূড়ান্ত হয়েছে।’ তিনি এখনই আরেক নায়িকার নাম ফাঁস করতে চাইলেন না। বললেন, ‘আরও দু–এক দিন পর জানতে পারবেন আপনারা। তবে ভেঙ্কটেশের ঘরের নায়িকা কোয়েল মল্লিক, মিমি কিংবা নুসরাত—যেকোনো একজন থাকবেন, এটা নিশ্চিত।’

সায়ন্তিকার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানও। ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘ছবিতে সায়ন্তিকার অভিনয়ের বিষয়টি ভেঙ্কটেশ থেকে আমাকে জানানো হয়েছে। শুনেছি, আরেকজন নায়িকা ও ছবির নাম তাঁরা সংবাদ সম্মেলন করে একসঙ্গে সবাইকে জানাতে চান।’

শাকিব খান ছবির গল্প নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এ ধরনের গল্পের ছবি কলকাতায় আগে হয়েছে কি না, জানা নেই আমার। এতটুকুই বলতে পারি, শিশুদের কাছে উপভোগ্য হবে ছবিটি।’

শুটিং শুরুর ব্যাপারে পরিচালক জানান, ১৬ মার্চ থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছেন শাকিব খান। কলকাতা থেকে শুটিং শুরু হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ইতালির ভেনিসে শুটিং হবে ছবিটির। প্র/আ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে