,

সাক্কুকে মনোনয়ন দিয়েছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সদ্য বিদায়ী মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হককে ডাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তাঁকে মনোনয়ন দেওয়ার কথা জানান এবং কুমিল্লা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিএনপির নেতা–কর্মীসহ সবাইকে সাক্কুকে জয়ী করতে একযোগে কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আমিন উর রশীদ ইয়াছিন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন হবে। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা