বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের এক পরিবারকে ভয়-ভীতি দেখানোর অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ দুইজনকে গ্রেফতারের জেরে এক সংখ্যালঘু পরিবারকে ভয়-ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ওই পরিবারটি। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামের নমসূত্রপাড়ার বাসিন্দা রাধাচরণ সরকারের গোয়ালঘর থেকে কে বা কারা দুটি গরু চুরি করে নিয়ে যায়। রাতেই গরু চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন গরু দুটির খোঁজ শুরু করে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে গরু দুটির সন্ধান না পেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেন রাধাচরণ সরকার। পরে শুক্রবার দুপুরে লোক মারফত জানতে পেরে পুলিশ নিয়ে স্থানীয় চরগোসাইপুর গ্রামের বাসিন্দা ‘চিহ্নিত’ গরু চোর নবীর হোসেনের বাড়িতে যান রাধাচরণ ও তার পরিবারের লোকজন। তবে পুলিশ বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর আসে নবীর হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া দুই গরু ছেড়ে দেয়া হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নবীর হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ এলাকা থেকে চলে যাওয়ার পর এদিন বিকেলেই নবীর হোসেন পুলিশ নিয়ে তার বাড়িতে যাওয়ায় রাধাচরণ সরকারের বাড়িতে গিয়ে হামলা করেন। এসময় নবীর হোসেনের ভাতিজা লিটন ছুরি নিয়ে রাধারচরণের ছেলে সুজিত চন্দ্র সরকারকে ছুরিকাঘাত করতে গেলে সবাই মিলে নবীর হোসেন ও লিটনকে আটক করে পুলিশের সোপর্দ করে। রাধারচরণ সরকার ও তার ছেলে সুজিত চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, নবীর হোসেন ও তার ভাতিজা লিটনকে পুলিশে ধরিয়ে দেয়ায় শুক্রবার বিকেল থেকে নবীর হোসেনের স্বজনরা আমাদের বাড়িতে এসে ভয়-ভীতি দেখাচ্ছে। তারা বলছে আমাদেরকে এলাকাছাড়া করবে। এ ঘটনার পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাইছি।

এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে নমসূত্রপাড়ায় রাধারচরণ সরকারের বাড়িতে গিয়ে সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করেছেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। তিনি সাংবাদিকদের জানান, নবীর হোসেনের স্বজনরা সংখ্যালঘু পরিবারটিকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে বলে জানতে পেরেছি। বিষয়টি ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, সংখ্যালঘুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান