,

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আটজনের শ্বাসনালিতে ক্ষত

news-image

রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনেরই শ্বাসনালিতে ক্ষতের সৃষ্টি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা চলছে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিরা হলেন সোনামুদ্দিন (৫০), হজরত আলী (৪০), মকবুল হোসেন (৩৫), পান্না বেগম (২৮), সাব্বির (২০), মারুফ (২০) ও সবুজ (২০)। আহত আরেকজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে লালবাগ কেল্লার মোড়ের মিঠাই দোকানে হঠাৎ বিকট একটি আওয়াজ হয়। এরপর সেখানে আটজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, লালবাগে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শরীরের সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ১৮ ভাগ অংশ পুড়ে গেছে। তাঁদের সবারই শ্বাসনালিতে ক্ষত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের পর আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা